Logo

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: নুরুল হক নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১১:৩২
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে যারা প্রশিক্ষণ সম্পন্ন করবেন, তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। 

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে বিদেশে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ সক্ষমতা, অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও কীভাবে উন্নত করা যায়, তা মূল্যায়ন করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD