প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্সও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সরকার এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ইতিবাচক সহযোগিতার মাধ্যমে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায়। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ—দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ইঙ্গিত বহন করে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। তবে গ্রীষ্মকাল শেষে এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।








