Logo

১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ২২:০২
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে যাবেন। সেখানে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পর বরিশাল নগরে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক এলাকা অথবা গ্র্যান্ড পার্কের আশপাশে এ কর্মসূচি আয়োজনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শনের পর প্রধানমন্ত্রী বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় সভাটি শিল্পকলা একাডেমির ইনডোরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সফরসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়ও রয়েছে।

তিনি আরও বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি—৬ লেন সড়ক নির্মাণ, রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সংযোগ ও একটি ইপিজেড প্রতিষ্ঠার বিষয়গুলো প্রধানমন্ত্রী অবগত আছেন। এরপরও সুযোগ অনুযায়ী এসব দাবি তার কাছে আবারও তুলে ধরা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD