ক্যানসার আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির আশ্বাস দেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। এরপর সাত মাসের মাথায় স্বামীকেও হারান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরপর এমন শোক ও সংকটে পরিবারটি চরম দুর্দশায় পড়ে। ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসার ব্যয় বহন করাও কঠিন হয়ে ওঠে। এ সময় পরিবারটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আমরা বিএনপি পরিবার’-এর তৎকালীন আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। সে সময় থেকেই তারেক রহমান নিয়মিত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতেন।
বিজ্ঞাপন
বর্তমানেও প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।








