ধাপে ধাপে বৃদ্ধি করা হবে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ করা হবে। তার ভাষ্য, বিগত সরকারের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কৃষি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক যেসব শিল্পকারখানা বন্ধ হয়ে রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচলিত কৃষি ব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, চীনে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি মন্তব্য করেন।








