Logo

রাষ্ট্রপতি নির্বাচন : ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ১৭:৪৯
রাষ্ট্রপতি নির্বাচন : ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে বিশেষ অধিবেশন ঠিক কোন তারিখে বসবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। শুক্রবার (৭ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ।

বিজ্ঞাপন

এর আগে একই দিন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে নির্বাচনে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD