Logo

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৯
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাকে একনজর দেখার জন্য ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে জড়ো হন।

পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আজ পোনামাছ অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD