Logo

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর সময় লাগবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৪:৪৭
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর সময় লাগবে
ছবি: সংগৃহীত

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি সমাধান করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীত থেকে পাওয়া। এ সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব নয়। ছয় মাস বা এক বছরের মধ্যে সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এজন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগতে পারে। সরকার বিষয়টি সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সংকট সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে কোনো সময় নষ্ট করা হচ্ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্যাসের সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভিত্তিক গ্যাস সংরক্ষণ সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত করা হচ্ছে বলে জানান আমির খসরু। এসব বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ খাতে উৎপাদনের তুলনায় সঞ্চালন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ নিয়ে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, বাস্তবে সরবরাহযোগ্য বিদ্যুতের পরিমাণ তার চেয়েও কম।

ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে একটি সমন্বিত ‘এনার্জি মিক্স’ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাসভিত্তিক বিদ্যুৎ এবং দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয় বিবেচনায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

আমির খসরু বলেন, জ্বালানির এই সমন্বিত পরিকল্পনা মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD