Logo

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমপিদের জন্য ইসির ৯ নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১১:৩৪
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমপিদের জন্য ইসির ৯ নির্দেশনা
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ঘিরে সংসদ সদস্যদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিনেই গণনা করে ফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। ভোট দিতে সংসদ সদস্যদের ইসির নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে—

আরও পড়ুন

বিজ্ঞাপন

১. নির্ধারিত সময়ে সংসদ কক্ষে প্রবেশ:

দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞাপন

২. সঙ্গে রাখতে হবে আইডি কার্ড:

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

৩. সংগ্রহ করতে হবে ব্যালট:

বিজ্ঞাপন

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

৪. পছন্দের প্রার্থীকে ভোট:

ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

বিজ্ঞাপন

৫. ব্যালট বাক্সে ফেলতে হবে:

ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

৬. ব্যালট নষ্ট হলে জানাতে হবে:

বিজ্ঞাপন

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন নির্বাচনকর্তা।

৭. প্রচার বা বক্তব্য দেওয়া যাবে না:

ভোট গ্রহণের উদ্দেশ্যে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য কিংবা ভাষণ দেওয়া নিষিদ্ধ।

বিজ্ঞাপন

৮. সমস্যায় চিফ হুইপের সহায়তা নিতে হবে:

ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৯. পূর্ণ নাম লিখতে হবে:

বিজ্ঞাপন

ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরের পরিবর্তে পূর্ণ নাম লিখতে হবে।

ভোট শেষে হবে গণনা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে।

বিজ্ঞাপন

সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৬ আগস্ট নির্বাচনের তফশিল ঘোষণা করে ইসি। ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের মনোনীত কর্নেল (অব.) ড. অলি আহমদ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেন। পরে ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD