Logo

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৫:০১
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরুর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

নির্বাচনের তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর পর প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শুরুর আগে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ব্যাখ্যা করেন।

সিইসি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে।

তিনি বলেন, ভোট প্রদান ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিইসি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD