Logo

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১১:১৩
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি তুলে ধরে স্বাক্ষর করেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD