তিন দিন সাগরে ভাসার পর ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ ও এর ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছ থেকে বোটটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রবিবার রাতে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ জানতে পারে, বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসছে। খবর পাওয়ার পরপরই রাতের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের কাছাকাছি এলাকায় ‘এফবি আল আমিন’-এর অবস্থান শনাক্ত করা হয়। পরে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিতে থাকা ১৬ জেলেকে উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাতে জানা গেছে, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১৬ জন জেলে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন ধরে ইঞ্জিনহীন অবস্থায় সাগরে ভাসছিল বোটটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ অবস্থায় উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে বা টোয়িং করে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় নিয়ে আসে। পরে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সময়মতো অভিযান পরিচালনা করে বিপদে পড়া জেলেদের উদ্ধার এবং নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ঘটনাকে নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিক সহায়তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।








