Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৮:১২
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের পাশাপাশি বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সময়ে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রবিবারের পূর্বাভাস

বিজ্ঞাপন

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার

২৪ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার ও বুধবার

২৫ ও ২৬ আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবারও থাকবে বৃষ্টির প্রবণতা

বিজ্ঞাপন

২৭ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপরের বর্ধিত পাঁচ দিনেও ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD