নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রথমবার ইসির সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এটিই নির্বাচন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাতে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর সৌজন্য সাক্ষাতের জন্য এবার পুরো নির্বাচন কমিশন বঙ্গভবনে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাতে দেশের নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সামনে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন আগামীতে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন আয়োজন করবে। এসব নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েই কমিশন এগোচ্ছে।








