Logo

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৫:২৩
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

অধিবেশনের শুরুতে স্পিকার সম্প্রতি অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এরপর সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আইন প্রণয়নের বাইরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটি গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়।

বিজ্ঞাপন

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD