Logo

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১২:৪১
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা
ছবি: সংগৃহীত

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য চাহিদার কথাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বাড়ানোসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

অস্ত্র উদ্ধারে জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে তথ্যের ধরন অনুযায়ী ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD