রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে পৌঁছানোর কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে পারমাণবিক জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অত্যন্ত স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি পরিবহনের জন্য বিশেষ কার্গো বিমানের পাশাপাশি কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা অতিক্রম করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতি নেওয়ারও প্রয়োজন হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরে এক দিন পিছিয়ে শুক্রবার জ্বালানি পরিবহনের নতুন সূচি নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুর প্রকল্পের জন্য পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।








