Logo

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৭
অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামী অক্টোবর থেকে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু করবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম। ডিসেম্বরের শেষ নাগাদ কয়েকটি চালানে প্রয়োজনীয় সব জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রোসাটম জানিয়েছে, প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে একাধিক চালানে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হওয়া এই সরবরাহ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই সময় প্রকল্পটির গ্র্যাজুয়েশন সনদও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে পূর্ণাঙ্গভাবে চালু হলে দুই ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা। দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হলে কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD