Logo

রিয়াদ বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৬, ২০:০৯
রিয়াদ বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এসব ঘটনা নিরীহ মানুষের জীবন বিপন্ন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে তিন সৌদি নাগরিক নিহত হন। আহত হন বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক। আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এতে বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামলার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD