Logo

সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন শেহবাজ শরিফ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৪:০০
সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন শেহবাজ শরিফ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হামলায় বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় সৌদি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রশংসা করেন। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ পুনর্ব্যক্ত করেন তিনি।

পোস্টে শেহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং এর কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার দৃঢ় রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নিজেদের জনগণকে সুরক্ষা দেওয়া এবং শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরবের বৈধ আত্মরক্ষার অধিকারের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন

হুতি বিদ্রোহীদের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তাদের অবিলম্বে এসব হামলা বন্ধ করতে হবে।

শেহবাজ শরিফ আরও আশ্বাস দেন, আঞ্চলিক নিরাপত্তা ও সৌদি আরবের সুরক্ষার প্রশ্নে পাকিস্তান দেশটির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD