রিয়াদ বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার কারণে বাংলাদেশ থেকে দেশটিতে চলাচলকারী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বিজ্ঞাপন
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে।
শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরের পরিস্থিতি বিবেচনায় মাঝপথ থেকে ফিরে আসে। ফ্লাইটটি ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণের পর আবার ঢাকায় ফিরে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, শনিবার মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশিসহ মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।
বিজ্ঞাপন
হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।
এর আগে সৌদি আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচলকারী সংস্থাগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। এরই মধ্যে শনিবার রিয়াদের বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন








