অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদগামী দুটি নির্ধারিত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি চলাচল করবে না। এ অবস্থায় সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদগামী বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচিতে পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিজ্ঞাপন
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।








