Logo

মাটির নিচে অজানা নতুন মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৯
মাটির নিচে অজানা নতুন মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

ভারতের গোয়ালপাড়া জেলায় ভূগর্ভস্থ পানির উৎসে এক অজানা প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এ আবিষ্কার ঘিরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভূগর্ভস্থ পানির মান ও পরিবেশ নিয়ে গবেষণার সময় প্রথমবারের মতো এই মাছের অস্তিত্ব ধরা পড়ে। আলোহীন, অক্সিজেনস্বল্প এবং খাদ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাছটি কীভাবে টিকে আছে, তা গবেষকদের বিস্মিত করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের মাছ সাধারণত অন্ধকার গুহা বা ভূগর্ভস্থ পানির মতো বিচ্ছিন্ন পরিবেশে বাস করতে সক্ষম। এদের দৃষ্টিশক্তি তুলনামূলক দুর্বল হলেও অন্যান্য ইন্দ্রিয় অত্যন্ত উন্নত হয়ে থাকে।

বিজ্ঞাপন

গবেষকদের মতে, গোয়ালপাড়া অঞ্চলের ভূগর্ভস্থ জলস্তরে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র থাকতে পারে, যা স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।

এই আবিষ্কারের পর মাছটির জিনগত গঠন, জীবনচক্র এবং প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতা নিয়ে বিস্তারিত গবেষণা শুরু হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এ গবেষণা ভবিষ্যতে ভূগর্ভস্থ জীববৈচিত্র্য ও পরিবেশগত কাঠামো বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD