Logo

খুলনার অসুস্থ সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৭:১৩
খুলনার অসুস্থ সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি সাইফুলের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন) এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার চিকিৎসার ব্যবস্থা করা এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে সাইফুলের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পরে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সাইফুলের চিকিৎসা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলামসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD