Logo

উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৩:০১
উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা পর অবস্থান ছেড়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। তিনি জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সকালে অফিসগামী মানুষের ব্যস্ত সময়ে সড়ক অবরোধের কারণে আজমপুর ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতন দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি তাদের বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রমিকদের দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তারা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

দুপুরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হলেও তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD