Logo

সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৮:০০
সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করল সরকার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কায় একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র রাষ্ট্রদূতকে ডেকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে কথা বলেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। দণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সিথি আখতার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ বা বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধান অনুসারে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় কী তথ্য পাওয়া গেছে বা এ বিষয়ে পরবর্তী কোনো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD