Logo

ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৩
ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে: ফখরুল
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাগার থেকে মুক্তি পেয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

বিজ্ঞাপন

কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাগার থেকে মুক্তি পেয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনিবলেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। নেতাকর্মীদের হতাশার কিছু নেই। ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।”

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেন, “তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতার  হওয়ার সাড়ে তিন মাস পর আজ বৃহস্পতিবার জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা সাড়ে ৩টার দিকে মুক্তি পান এই দুই নেতা। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুল ও আমীর খসরুকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গেল ২৮ অক্টোবর এবং পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন গতকাল মঞ্জুর করেন আদালত।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD