শ্রীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের দা মামা-ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানার পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনার সময়
ভুক্তভোগী শিশুর ডাক চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত মামা ভাগিনাকে আটক করে পুলিশে খবর দেয়। ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থী বাবা মায়ের সঙ্গে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় থাকেন। তার মা-বাবা দুজনেই গার্মেন্টসে চাকরি করেন।
বিজ্ঞাপন
অভিযুক্তরা হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভাটাজোর গ্রামের মো. উজ্জ্বল আহমেদের ছেলে মো. নাজমুল (২৫)। সে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। অপর অভিযুক্ত ভাগিনা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে শাকিব (১৭)।
ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা বলেন, মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামী-স্ত্রী দুজনেই আমরা গার্মেন্টসে চাকরি করি। বেশিরভাগ সময় মেয়ে একাই বাসায় থাকে। অভিযুক্তরা পাশেই ভাড়া থাকে। সুযোগ বুঝে আমার ঘরে প্রবেশ করে মেয়ের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। একজন চেপে ধরে সহযোগিতা করে। মেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের দুজনকে আটকিয়ে রেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে আমরা স্বামী-স্ত্রী দুজন দ্রুত ছুটে আসি। পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা
বিজ্ঞাপন
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা দুজন আপন মামা-ভাগিনা। ইতোমধ্যে এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের মামলা রুজু হয়েছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুশিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








