Logo

অবৈধ ভোটের সিল তৈরির সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫০
অবৈধ ভোটের সিল তৈরির সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় এক অভিযান চালিয়ে পুলিশ ছয়টি অবৈধ ভোটের সিল ও একটি কম্পিউটার জব্দ করেছে। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে মারিয়াম প্রিন্টাসে পরিচালিত এই বিশেষ অভিযানে পুলিশ অবৈধ সিল তৈরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। উদ্ধারকৃত সিলগুলো কোনো বৈধ অনুমতি ছাড়াই গোপনে প্রস্তুত করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিল বা নির্বাচনী সরঞ্জাম অবৈধভাবে তৈরি করা দণ্ডনীয় অপরাধ। এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে গণ্য হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তাকে এই সিল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কোন প্রার্থী বা কার নির্দেশে সিলগুলো তৈরি হচ্ছিল তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল রানাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নির্বাচন বিধিমালা ও জালিয়াতি আইনের আওতায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD