Logo

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০১
চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২
ছবি প্রতিনিধি।

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে সন্ত্রাসীসহ দুজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বড়হাতিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুজন সন্ত্রাসীকে আটক করা হয়।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএ- ৭৯০৯ লে. কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি (২৬ ইবি) নেতৃত্বে উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শীর্ষ সন্ত্রাসী কালা বাবুল (৩৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৭নং ওয়ার্ডের মো. ইউনুসের ছেলে।

অপরদিকে উপজেলার বড়হাতিয়ার ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা আবু তাহের (৬৫) কে আটক করা হয়। আটককৃত আবু তাহের একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। আটককৃত আসামিদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে। সন্ত্রাসী নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD