Logo

আচরণবিধি লঙ্ঘন: মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৪
আচরণবিধি লঙ্ঘন: মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন।

নির্বাচনি বিচারিক আদালত সূত্র জানায়, নির্বাচনি এলাকায় ব্যবহৃত ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় আমির হামজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘনের শামিল।

বিজ্ঞাপন

এছাড়া ব্যানারে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ছবি ব্যবহার করার অভিযোগও ওঠে, যা আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা পরিপন্থী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD