Logo

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫০
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, জব্দকৃত ২৩টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট স্বাক্ষর করেছেন। শিটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং নতুন রেজাল্ট শিট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসারকে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্রে এমন অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা হচ্ছে, যাতে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় থাকে। রেজাল্ট শিট পুনঃনির্মাণের মাধ্যমে ভোটের ফলাফল সঠিকভাবে নিশ্চিত করার চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD