যুবলীগের শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা ও আলোচিত সন্ত্রাসী মো. সোহেল মিয়া, যিনি ‘টাইগার সোহে’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় এক বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিজ্ঞাপন
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন তিনি।
তারা আরও জানান, এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত সোহেল মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন।
আরও পড়ুন: নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩
বিজ্ঞাপন
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সোহেল যুবলীগের নেতা হলেও তিনি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হবে।








