Logo

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
২২ জুন, ২০২৬, ১৭:৫৮
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ছবি প্রতিনিধি।

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্টে গোপন সংবাদে ভারতীয় মদ বহনকারী সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD