Logo

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন, ২০২৬, ১৯:৩৪
মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মো. ইমরান হোসেনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

বিজ্ঞাপন

ঘটনার পর সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD