Logo

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
২৩ আগস্ট, ২০২৬, ১৭:৫৬
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল (৩২) বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক ওরফে উল্লাহ এবং মোসা. খাদিজা বেগমের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্দিষ্ট একটি মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্ধারিত সময়ে তাকে আদালতে হাজির করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD