ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল ফুলকোচা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলীকে আটক করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় বিএনপি।
ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, “দলের মধ্যে এসে এমন অপরাধ করার সুযোগ নেই। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দ্রুতই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকে ছাড় দেবে না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।








