Logo

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে অভিযান, ইস্কাপ সিরাপ-ইয়াবা জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৫ অক্টোবর, ২০২৬, ১৬:৩৯
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে অভিযান, ইস্কাপ সিরাপ-ইয়াবা জব্দ
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপের ৬৭ বোতল ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর রাত ২টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপের ১৭ বোতল জব্দ করা হয়। একই দিন সকাল ১১টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‎এ ছাড়া ১৫ অক্টোবর রাত সাড়ে ১২টায় একই উপজেলার অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ হাজিটারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎জব্দ করা ৬৭ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা এবং ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকপাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD