Logo

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার দুই যুবক

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
১৩ অক্টোবর, ২০২৬, ১৭:৫৮
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার দুই যুবক
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সোমবার সন্ধায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন মিয়া (১৯) ও মো. সিয়াম হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD