Logo

সোনার দোকানে গয়নার বদলে শোকেসে বিশাল অজগর!

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৩ অক্টোবর, ২০২৬, ১৬:৫১
সোনার দোকানে গয়নার বদলে শোকেসে বিশাল অজগর!
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে শোকেস থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার সকালে অজগরটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকানে অজগরটি পাওয়া যায়। বাজারটির পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই বনাঞ্চল থেকে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবার রাতে দোকানের শোকেসে অজগরটি দেখতে পান দোকানিরা। পরে কৌশলে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনা হয়। এ সময়ের দৃশ্য অনেকে মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখান থেকে অজগরটি চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই বাজারে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো আকারে ছোট ছিল। এবারই প্রথম প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD