Logo

মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
মদন, নেত্রকোণা
১৩ অক্টোবর, ২০২৬, ১৩:৪৯
মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পুলিশের অভিযানের সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করেন এবং মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার তাঁদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD