Logo

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণহানির ঘটনায় মামলা

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৮ অক্টোবর, ২০২৬, ১১:০৯
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণহানির ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে এবং তাঁদের সবার পরিচয় কী, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উখিয়া থানা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রিসোর্টের মালিক তানভীর আহমদের পাশাপাশি ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মামলার আসামির মোট সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইতোমধ্যে সুমনকে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি এবং পরিচয় শনাক্তকরণ নিয়ে বিভ্রান্তি দূর করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কক্সবাজারে কর্মরত সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার জন্য জেলার বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া এখন ডিএনএ পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে। একই সঙ্গে মামলার তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণের বিষয়টিও সামনে আসবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD