Logo

১০ হাজার টাকায় এনসিপির মনোনয়ন ফরম, ২ হাজারে পাবেন শ্রমিকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৯:২০
১০ হাজার টাকায় এনসিপির মনোনয়ন ফরম, ২ হাজারে পাবেন শ্রমিকরা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন ফরমের বিক্রির কার্যক্রম শুরু করেছে। সাধারণ প্রার্থীদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষদের জন্য বিশেষভাবে মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কেও তিনি জানান, আবেদনপত্র জমা দেওয়ার পর ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দিতে পারবেন।

এগুলোর মধ্যে রয়েছে- কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ, অনলাইনে ফরম সংগ্রহ ও পূরণ এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD