Logo

এনসিপির কর্মসূচিতে হঠাৎ পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
এনসিপির কর্মসূচিতে হঠাৎ পরিবর্তন
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে জুলাইবিরোধী শক্তিগুলো। আমরা যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে পুঁজি করে যেন কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আজ জুম্মার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD