Logo

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের যুদ্ধে হাসনাত ও মঞ্জুরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৯:২১
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের যুদ্ধে হাসনাত ও মঞ্জুরুল
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন বাতিল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই সময়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এ দুই আবেদন জমা পড়ে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে উভয় পক্ষই তাদের আবেদন কমিশনে পৌঁছে দিয়েছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এ দুটি আপিল যাচাই-বাছাই শেষে আপিল কর্তৃপক্ষ শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিষয়টি কুমিল্লা-৪ ছাড়াও দেশের অন্যান্য আসনে প্রার্থিতা ও মনোনয়ন সংক্রান্ত আপিলের অংশ হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

কমিশনের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন এসেছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হয়েছে।

উল্লেখ্য, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকল শুনানি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD