Logo

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করতে চান তাসনিম জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৮
ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করতে চান তাসনিম জারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীকের জন্য ফুটবল চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। এখন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।

এর আগে, ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছিলেন। প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখানো হয়।

বিজ্ঞাপন

ডা. জারা বলছেন, আপিল মঞ্জুর হওয়ায় তিনি এখন বৈধ প্রার্থী এবং নির্বাচনে অংশগ্রহণের পথে কোনো বাধা নেই। নির্বাচনী মাঠে ফুটবল প্রতীক নিয়ে অংশ নেওয়া তার পরিকল্পনা ইতিমধ্যেই স্পষ্ট।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD