Logo

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৪:২৭
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) সকালে বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়, আজকের বিশেষ সাক্ষাতে দুই নেতা নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দিকনির্দেশনা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শনিবার নাহিদ ইসলাম ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা ১২ জানুয়ারির মধ্যে আসবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD