Logo

শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪
শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ কর্মসূচির মধ্য দিয়েই দলটির নির্বাচনী প্রচারণার সূচনা হবে।

বিজ্ঞাপন

শনিবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকেই দলীয়ভাবে প্রচারণা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে ঢাকায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি জনগণের সামনে দলীয় পরিকল্পনা ও অবস্থান তুলে ধরবেন। তবে নির্বাচনী প্রচারণার বিস্তারিত কৌশল সম্পর্কে তখন তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। পথে তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এর মধ্যে মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক রীতি অনুযায়ী, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলটি নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন তারেক রহমান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD