Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ২০:৫০
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে সরাসরি প্রার্থী দাঁড় করাবে বলে ঘোষণা দিয়েছেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ বলেন, আমরা জোটবদ্ধ হওয়ার জন্য অনেক ছাড় দিয়েছি। অন্য দলেরও একই মানসিকতা থাকায় এই জোট তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, এবার এই জোট সরকার গঠন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা দলের জন্য গুরুত্বপূর্ণ। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। আমাদের সঙ্গে কাজ করার সুযোগ এখনও আছে।

এনসিপি কোনো আদর্শিক জোটের অংশ নয়, বরং এটি একটি কৌশলগত জোট বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই জোটটি নির্বাচন কৌশল এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গঠিত।

বিজ্ঞাপন

এছাড়া তিনি জানান, এনসিপি সরাসরি প্রার্থী না থাকা ২৭০টি আসনে তৃণমূল পর্যায়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। পাশাপাশি এই এলাকায় প্রতিনিধির মাধ্যমে মাঠ পর্যায়ে প্রার্থী হিসেবে কাজ করবে দল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD