Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাতে সপরিবারে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২১:৪০
প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাতে সপরিবারে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

বিজ্ঞাপন

সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা। রাত ৯টা ১০ মিনিটের দিকে বৈঠক শেষ করে যমুনা ত্যাগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় ত্যাগ করেন তারেক রহমান। কয়েক মিনিটের মধ্যেই তিনি নিজের বাসভবনে পৌঁছান এবং সেখানে স্বল্প সময় অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে বের হন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে যমুনার উদ্দেশে রওনা দেন তিনি।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে চলমান জাতীয় প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD